মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৫:৩০

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতকে কাজে লাগিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল: কাতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১
শেয়ার: mail
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতকে কাজে লাগিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল: কাতার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের সুযোগ নিয়ে ইসরায়েল পুরো অঞ্চলে নির্বিচারে প্রাণঘাতী হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে কাতার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনা প্রশমিত করতে ওমান ও পাকিস্তানের সঙ্গে নিবিড় কূটনৈতিক আলোচনা ও সমন্বয় চালিয়ে যাচ্ছে কাতার।

কৌশলগত হরমুজ প্রণালির চলমান সংকট প্রসঙ্গে আল-আনসারি বলেন, এই সংকটের দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করবে এবং এতে গোটা অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে। প্রণালিটি যাতে পুনরায় নিরাপদে উন্মুক্ত করা যায়, সে লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাতার সক্রিয়ভাবে কাজ করছে।

ইসরায়েলের আগ্রাসী ভূমিকার বিষয়ে সতর্ক করে কাতারি এই কর্মকর্তা আরও বলেন, আঞ্চলিক উত্তেজনার সুযোগ নিয়ে ইসরায়েলি দখলদার বাহিনী যেন ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ার ভূখণ্ডে নতুন কোনো অন্যায্য বাস্তবতা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা না করে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতকে কাজে লাগিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল: কাতার

বিস্তারিত কমেন্টে