মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫১:১২

নিজেদের শুরু করা যুদ্ধেই আটকে গেছে যুক্তরাষ্ট্র: ইরান

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯
শেয়ার: mail
নিজেদের শুরু করা যুদ্ধেই আটকে গেছে যুক্তরাষ্ট্র: ইরান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নিজেদের শুরু করা যুদ্ধের ফাঁদে যুক্তরাষ্ট্র নিজেরাই আটকে গেছে বলে মন্তব্য করেছে ইরান। একই সঙ্গে পাকিস্তানসহ কয়েকটি বন্ধুভাবাপন্ন দেশের মধ্যস্থতায় চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে তেহরান। সোমবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

বাঘাই জানান, ওয়াশিংটনের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের জনগণের জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে এসব চাপের মুখেও তেহরান কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের একতরফা চাপিয়ে দেওয়া নির্দেশ মেনে নেবে না।

মার্কিন নীতির সমালোচনা করে ইরানি এই মুখপাত্র বলেন, এটি এখন স্পষ্ট যে তারা নিজেদের করা বিশাল ভুলের মধ্যে আটকে গেছে। অযৌক্তিক ও মাত্রাতিরিক্ত দাবি তোলা তাদের চিরাচরিত অভ্যাস এবং প্রতিটি পদক্ষেপেই তারা ভুল হিসাবের ফাঁদে পড়ে।

তিনি আরও উল্লেখ করেন, ইরান কোনো চাপিয়ে দেওয়া আদেশ কখনোই মেনে নেবে না। যুক্তরাষ্ট্র যদি এই আগ্রাসী ও ভুল নীতি অব্যাহত রাখে, তবে তার কোনো ভিন্ন বা ইতিবাচক ফলাফল তারা পাবে না।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নিজেদের শুরু করা যুদ্ধেই আটকে গেছে যুক্তরাষ্ট্র: ইরান

বিস্তারিত কমেন্টে