সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:১৩:২০

চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপির শীর্ষ দুই পুলিশ কর্মকর্তার বদলি

সোহাগ আরেফিন
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:৩৩
শেয়ার: mail
চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপির শীর্ষ দুই পুলিশ কর্মকর্তার বদলি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদলের অংশ হিসেবে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) শীর্ষ দুই কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে ৩০ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে বদলি করে ঢাকায় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান, পিপিএম-সেবাকে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপির শীর্ষ দুই পুলিশ কর্মকর্তার বদলি

বিস্তারিত কমেন্টে