সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৯:৫৬

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৭০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:১২
শেয়ার: mail
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৭০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। পৃথক এসব অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ ৩৮ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপির সদস্যরা নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানকালে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। তবে এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের অর্থনৈতিক সুরক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দ করা ভারতীয় মালামাল বিধি মোতাবেক কাস্টমসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৭০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

বিস্তারিত কমেন্টে