রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:১১:৫৭

মগবানে পাহাড়ি ঢলে নিহত ধলমনি চাকমার পরিবারকে ডা. শফিকুর রহমানের আর্থিক সহায়তা

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৪:৪৫
শেয়ার: mail
মগবানে পাহাড়ি ঢলে নিহত ধলমনি চাকমার পরিবারকে ডা. শফিকুর রহমানের আর্থিক সহায়তা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাঙামাটি সদর উপজেলার ২ নম্বর মগবান ইউনিয়নে পাহাড়ি ঢলে নিহত ধলমনি চাকমার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) বেলা ১১টায় মগবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত ধলমনি চাকমার পরিবারের সদস্যদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়। নিহত ধলমনি চাকমা মগবান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

রাঙামাটি সদর উপজেলা জামায়াতের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হক, জেলা প্রচার সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাপ্পি চাকমা, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্পরঞ্জন চাকমা এবং রাঙামাটি পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে দল-মত, ধর্ম-বর্ণ ও জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার মূল শিক্ষা। সমাজের প্রতিটি সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্পরঞ্জন চাকমা নিহত ধলমনি চাকমার পরিবারের পাশে দাঁড়ানো এবং আর্থিক অনুদান প্রদানের জন্য ডা. শফিকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুল আলীম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আগে মানুষ হিসেবে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে। যেকোনো মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি নিহত ধলমনি চাকমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং যেকোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকার আশ্বস্ত করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মগবানে পাহাড়ি ঢলে নিহত ধলমনি চাকমার পরিবারকে ডা. শফিকুর রহমানের আর্থিক সহায়তা

বিস্তারিত কমেন্টে