শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩ | ১৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৩০:৩১

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জহির উদ্দিন স্বপন

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:২৯
শেয়ার: mail
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জহির উদ্দিন স্বপন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। এর আগে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে তাঁকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এর আগে এই কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন আবদুল মঈন খান। তিনি স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদটি শূন্য হয়। এরপর শূন্য হওয়া ওই পদে জহির উদ্দিন স্বপনকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হলো।

এর আগে বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার পর তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মাঝে কিছুটা হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং পরবর্তীতে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি—পরপর দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির নতুন দায়িত্বও পালন করবেন জহির উদ্দিন স্বপন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জহির উদ্দিন স্বপন

বিস্তারিত কমেন্টে