বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৯:২১

প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:২৬
শেয়ার: mail
প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মক্কা প্যাক্ট মূলত বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটি মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, এই চুক্তিতে যোগদানের প্রস্তাব পেলে বাংলাদেশ তা অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অধিবেশনে সম্পূরক প্রশ্নে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে গত ৭ আগস্ট মক্কা চুক্তি স্বাক্ষর করেছে। এতে যুক্ত হলে বাংলাদেশের সুবিধাটা কী হবে?’

জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘এই প্যাক্টটি তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং আমরা এটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদানের বিষয়টি এখনো সরাসরি আসেনি, কারণ এটি নির্ভর করছে চুক্তিভুক্ত দেশগুলোর অভিপ্রায়ের ওপর। তারা যদি বাংলাদেশকে এই প্যাক্টে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে, তবে আমরা নিশ্চয়ই এটিকে ইতিবাচকভাবে বিবেচনা করব।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তার আগে এর ভালো-মন্দ নিয়ে চূড়ান্ত আলোচনা করার সময় সম্ভবত এখনো আসেনি। সময় হলে আমরা নিশ্চয়ই সমস্ত দিক বিবেচনা করব। তবে আমাদের একটি কথা মনে রাখতে হবে, এ প্যাক্ট যদি ভবিষ্যতে আরও বিস্তৃত হয়, তবে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি কার্যকর ব্যবস্থা হবে। এটি আমাদের মুসলিম পরিবারের একান্ত অভ্যন্তরীণ বিষয়; সুতরাং এটি নিয়ে অন্যদের উদ্বেগের কোনো অবকাশ নেই।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত কমেন্টে