পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাসায়নিক সার বিতরণে নিয়োজিত খুচরা বিক্রেতাদের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এর ফলে অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করে সরকার নির্ধারিত দামেই তা কৃষকদের কাছে বিক্রি করবেন খুচরা বিক্রেতারা।
মঙ্গলবার (২৫ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম পরিপত্রটিতে স্বাক্ষর করেন।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার বিতরণ ব্যবস্থাপনায় নিয়োজিত খুচরা বিক্রেতারা অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করবেন এবং সরকার নির্ধারিত মূল্যে তা কৃষকদের কাছে বিক্রি করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষকদের কাছে সারের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা এবং বিতরণ ব্যবস্থাপনায় যাতে কোনো ধরনের সংকট বা বিঘ্ন না ঘটে, সেই লক্ষ্যেই এই নির্দেশনা জারি করা হয়েছে।
kalprakash.com/IM