বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:১৫:০৭

পাবনায় ১০ গ্রামের মানুষের যাতায়াতে বাঁশের সাঁকো নির্মাণ করল জামায়াত

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৪২
শেয়ার: mail
পাবনায় ১০ গ্রামের মানুষের যাতায়াতে বাঁশের সাঁকো নির্মাণ করল জামায়াত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কৃষক ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কামারডাঙ্গা, মুন্সীপাড়া, ঢালীপাড়া ও চরপাড়াসহ আশপাশের প্রায় ১০টি গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে এ বাঁশের সাঁকোটি উন্মুক্ত করা হয়।

সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু ইসহাক মাস্টারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মকবুল হোসাইনের সঞ্চালনায় সাঁকোটির উদ্বোধন করেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন।

উদ্বোধনকালে মাওলানা ইকবাল হোসাইন বলেন, “মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। কৃষকসহ এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের চলাচলের কষ্ট বিবেচনা করেই এই বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়েছে। কৃষকেরা যেন নির্বিঘ্নে জমিতে যেতে পারেন এবং কষ্টার্জিত ফসল সহজে ঘরে তুলতে পারেন, সে জন্যই এ উদ্যোগ। ভবিষ্যতেও জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামী সাধ্যমতো সাধারণ মানুষের পাশে থাকবে।”

এলাকাবাসী জানান, বর্ষাকালে এ পথে চলাচল করতে গিয়ে কৃষক, স্কুলগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন সাঁকোটি নির্মাণের ফলে অন্তত ১০ গ্রামের মানুষের যাতায়াত সহজ হয়েছে। তবে স্থায়ী সমাধানের অংশ হিসেবে মুন্সীপাড়া ব্রিজ থেকে কামারডাঙ্গা মসজিদ পর্যন্ত এক কিলোমিটার কাঁচা সড়কটি পাকাকরণ এবং খালের ওপর একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কামারডাঙ্গা গ্রামের কৃষক মোস্তফা বলেন, “আগের সাঁকোটি ভেঙে যাওয়ায় জমিতে যাতায়াত করতে অনেক ঘুরে যেতে হতো। ফসল কাটার মৌসুমে এই ভোগান্তি আরও বাড়ত। এখন সাঁকোটি হওয়ায় আমরা সরাসরি জমিতে যেতে পারব এবং ফসলও সহজে পরিবহন করতে পারব।”

উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর পাবনা সদর উপজেলা সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল আলিম মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় ১০ গ্রামের মানুষের যাতায়াতে বাঁশের সাঁকো নির্মাণ করল জামায়াত

বিস্তারিত কমেন্টে