বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৫৬:৪৬
শিরোনাম
● বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ● ইবিতে পূজা উদ্‌যাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ● রুহিয়ায় মরহুম দেলোয়ার হোসেন দেলু স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ● তিস্তার চরে কুয়াশার চাদর, ভাঙনের ক্ষত নিয়েই শীতের অপেক্ষায় চর অঞ্চলের মানুষ ● বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক ● পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ● বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক ● মা ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ● নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ৪ ● স্ত্রী ও দুই সন্তান রেখে না ফেরার দেশে রামপালের ওসি ● বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ● ইবিতে পূজা উদ্‌যাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ● রুহিয়ায় মরহুম দেলোয়ার হোসেন দেলু স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ● তিস্তার চরে কুয়াশার চাদর, ভাঙনের ক্ষত নিয়েই শীতের অপেক্ষায় চর অঞ্চলের মানুষ ● বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক ● পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ● বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক ● মা ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ● নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ৪ ● স্ত্রী ও দুই সন্তান রেখে না ফেরার দেশে রামপালের ওসি

শিক্ষার বিভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা হবে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:১৭
শেয়ার: mail
শিক্ষার বিভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার বিভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের মাঝে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী জানান, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীতে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ সুদৃঢ় করতে শিক্ষার বিভিন্ন স্তরে এ প্রতিযোগিতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ জুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি।

তখন তিনি বলেছিলেন, সরকার শিক্ষার সব ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করছে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শিক্ষার বিভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা হবে: শিক্ষামন্ত্রী

বিস্তারিত কমেন্টে