শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৪২:২১
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:০৮
শেয়ার: mail
১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

বাগেরহাটের মোংলায় ১৩ বছরের এক কিশোরীকে মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সুমন শিকদার (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার একটি মাছের ঘেরের পাশে শাপলা তুলতে যায় ওই কিশোরী। এ সময় সুমন মাছ দেওয়ার কথা বলে তাকে ঘেরের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।

ঘটনার পর কাউকে কিছু না জানানোর জন্য কিশোরীকে হুমকি দেওয়া হয়েছিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। ভয়ে কয়েক দিন বিষয়টি কাউকে জানায়নি সে। পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার মামি বিষয়টি জানতে পারেন। এরপর পরিবারের সদস্যদের কাছে ঘটনা প্রকাশ পায়।

শুক্রবার ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মোংলা থানায় মামলা করা হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সুমন শিকদারকে আটক করে।

মোংলা থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

বিস্তারিত কমেন্টে