বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৪০:৫০
শিরোনাম
● শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তেজগাঁও কলেজের সামনে আটক ভিআইপি বাস ● মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ● হরমুজে ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহাজ ● উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ● জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন ● র‍্যাগিংয়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের অর্থদণ্ড ● নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ● শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তেজগাঁও কলেজের সামনে আটক ভিআইপি বাস ● মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ● হরমুজে ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহাজ ● উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ● জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন ● র‍্যাগিংয়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের অর্থদণ্ড ● নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন

সোহাগ আরেফিন, নিজস্ব প্রতিবেদক
সোহাগ আরেফিন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১০:৩২
শেয়ার: mail
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পুনর্গঠন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পুনর্গঠন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ম্রাসা থোয়াই মারমা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাম্যাচিংকে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া প্রতিটি জেলা পরিষদে চেয়ারম্যানের পাশাপাশি ১৪ জন করে সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯; তিন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭-এর ১৬ক(৪) উপধারা এবং তিন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪-এর ৪(২) ও ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী নিজ নিজ জেলা পরিষদের দায়িত্ব পালন করবে।

এতে আরও বলা হয়, ২০২৪ সালের ৭ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত পূর্বের পরিষদগুলো বাতিল করা হয়েছে।

নবগঠিত তিন পার্বত্য জেলা পরিষদের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন

বিস্তারিত কমেন্টে