বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:২২:৪৪

প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোট দিতে পারলেন না অলি আহমদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:২৮
শেয়ার: mail
প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোট দিতে পারলেন না অলি আহমদ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের সার্বিক ব্যবস্থাপনায় এই নির্বাচন সম্পন্ন হয়। ইসির চূড়ান্ত ভোটার তালিকায় জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্যের নাম রয়েছে। তবে নির্বাচনে প্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারেননি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ; কারণ তিনি বর্তমান সংসদের সদস্য নন।

অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় নিজের ভোটাধিকার নিজেই প্রয়োগ করেছেন।

কেন ভোট দিতে পারেননি অলি আহমদ? রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, কেবল জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই এই নির্বাচনের ভোটার হতে পারেন। সে অনুযায়ী বর্তমানে সংসদে থাকা ৩৪৯ জন সংসদ সদস্যের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-৪ আসনের সদস্যপদ বাতিল হওয়ায় মোট ভোটার সংখ্যা ৩৪৯ জনে দাঁড়ায়। সংসদ সদস্য না হওয়ায় প্রার্থী হয়েও ভোট দেওয়া থেকে বিরত থাকতে হয় অলি আহমদকে।

সংসদে দলীয় অবস্থানের হিসাব: বর্তমান সংসদে সাধারণ আসনগুলোর মধ্যে বিএনপির ২১১ জন, জামায়াতে ইসলামীর ৬৮ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ জন, অন্যান্য দলের ৭ জন এবং স্বতন্ত্র ৭ জন সদস্য রয়েছেন। এ ছাড়া সংরক্ষিত নারী আসনে বিএনপি ও সমমনা দলের ৩৬ জন, জামায়াত জোটের ১৩ জন এবং স্বতন্ত্র ১ জন সদস্য রয়েছেন।

গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা এবং ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল (অব.) অলি আহমদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছিল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোট দিতে পারলেন না অলি আহমদ

বিস্তারিত কমেন্টে