মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৬:০৮
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

সুযোগ পেলে জামায়াত আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: নুরুল হক নুর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:১৪
শেয়ার: mail
সুযোগ পেলে জামায়াত আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: নুরুল হক নুর

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল বলেই ফ্যাসিস্ট হয়েছিল; জামায়াত-শিবির সেই সুযোগ পায়নি তাই হতে পারেনি। তবে সুযোগ পেলে জামায়াতে ইসলামী আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

জামায়াতকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের কর্মী সোহানুর রহমান সোহানকে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আহত কর্মীর চিকিৎসার খোঁজখবর নেন।

প্রতিমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে প্রত্যাশা ছিল যে ফ্যাসিবাদের আমলে যারা মজলুম ছিল, সেই অংশীদারেরা সবাই মিলেমিশে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। কিন্তু আমরা দেখছি, জামায়াতে ইসলামীর মধ্যে ক্ষমতার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তারা ছয় মাস যেতে না যেতেই সরকারের বিরুদ্ধে বিষোদ্‌গার শুরু করেছে।

নুরুল হক নুর অভিযোগ করে বলেন, কর্মসূচির নামে জামায়াত জনগণকে বিভ্রান্ত করছে। এসব নিয়ে কথা বলায় তারা নিজেদের শক্তি প্রদর্শনে কুষ্টিয়ায় নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। কুষ্টিয়া সরকারি কলেজের সাধারণ সম্পাদক মহাদিসকে কুপিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়েছে এবং সভাপতি সোহানকে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করা হয়েছে। তাঁর নাকের হাড় ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয়েছে।

তিনি আরও বলেন, বিগত সময়ে জামায়াত মজলুমের ভূমিকায় থাকলেও গত কয়েক মাসের কর্মকাণ্ডে তারা প্রমাণ করেছে যে তারা একটি জালেম সংগঠনে পরিণত হয়েছে। জামায়াতকে কোনো সুযোগ দেওয়া যাবে না উল্লেখ করে তিনি সতর্ক করেন, তারা সুযোগ পেলে দেশ ও জাতির জন্য ভবিষ্যতে বড় বিপর্যয় বয়ে আনবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সুযোগ পেলে জামায়াত আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: নুরুল হক নুর

বিস্তারিত কমেন্টে