বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৫৩:৫২

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: গাজী নজরুলের ভোটে বিশেষ নজর

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ২:১০
শেয়ার: mail
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: গাজী নজরুলের ভোটে বিশেষ নজর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

৩৫ বছর পর দেশে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে চলবে ভোটগ্রহণ। এই নির্বাচনে ভোটারদের মধ্যে সাতক্ষীরা-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে তৈরি হয়েছে আলাদা আগ্রহ।

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত এই সংসদ সদস্যের ভোট দেওয়ার ক্ষেত্রে দলীয় কোনো বাধ্যবাধকতা নেই। ফলে তিনি দুই প্রার্থীর যেকোনো একজনকে ভোট দিতে পারবেন। তবে এখন পর্যন্ত কাউকেই সমর্থনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি গাজী নজরুল। এমনকি শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন কি না, সেটিও নিশ্চিত করেননি তিনি।

গাজী নজরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। তারপরও আমার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। আমি ভোট দিতে যাব কি না, কাকে ভোট দেব—এখনো সিদ্ধান্ত নিইনি।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভোট দেওয়া এবং প্রার্থী বেছে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সংসদে মোট ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য।

সংসদে দলীয় প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকায় গাজী নজরুল ইসলামসহ আটজন স্বতন্ত্র সংসদ সদস্য নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এরই মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থন চাওয়া হয়েছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ব্যালটের মাধ্যমে ভোট দেবেন সংসদ সদস্যরা। দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ।

দীর্ঘ ৩৫ বছর পর এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্যদের ভোটও হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে গাজী নজরুল ইসলাম শেষ পর্যন্ত ভোট দিতে যান কি না এবং গেলে কাকে সমর্থন করেন, তা নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে বিশেষ নজর।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: গাজী নজরুলের ভোটে বিশেষ নজর

বিস্তারিত কমেন্টে