বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৫৪:৩৩
শিরোনাম
● দুই দফা ইনজেকশনেও ব্যর্থ মৃত্যুদণ্ড, ছয় দিন পর কথা বলছেন ক্রিস্টা পাইক ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● প্রাথমিকে শিক্ষক পদে যোগ দেননি ১,৪৭১ জন, আসছে নতুন বিজ্ঞপ্তি ● স্বামী স্ত্রীকে দেনমোহর না দিলে ক্ষতিপূরণের বিষয়ে যে রায় দিলেন হাইকোর্ট ● রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ফের কঠোর ডিএনসিসি ● দুর্গাপূজা সামনে রেখে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা ● সরকারকে বিপাকে ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী ● ইবির ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● দুই দফা ইনজেকশনেও ব্যর্থ মৃত্যুদণ্ড, ছয় দিন পর কথা বলছেন ক্রিস্টা পাইক ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● প্রাথমিকে শিক্ষক পদে যোগ দেননি ১,৪৭১ জন, আসছে নতুন বিজ্ঞপ্তি ● স্বামী স্ত্রীকে দেনমোহর না দিলে ক্ষতিপূরণের বিষয়ে যে রায় দিলেন হাইকোর্ট ● রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ফের কঠোর ডিএনসিসি ● দুর্গাপূজা সামনে রেখে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা ● সরকারকে বিপাকে ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী ● ইবির ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয়

সম্পর্কের তিক্ততায় মা হওয়ার স্বপ্ন হারালেন অভিনেত্রী অনুপমা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১:৩৮
শেয়ার: mail
সম্পর্কের তিক্ততায় মা হওয়ার স্বপ্ন হারালেন অভিনেত্রী অনুপমা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। একসময় স্বপ্ন দেখতেন ১১ সন্তানের মা হওয়ার। তবে এখন আর মা-ই হতে চান না এই তারকা অভিনেত্রী। প্রেমের সম্পর্কে জড়িয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ‘প্রেমাম’খ্যাত অনুপমা।

ধ্যান ভার্মার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথা বর্ণনা করেন অনুপমা পরমেশ্বরন। এই অভিনেত্রী জানান, তিনি দুই বছর একটি সম্পর্কে ছিলেন। ওই সময়ে প্রেমিকের কাছে মানসিক নির্যাতনের শিকার হলেও তিনি প্রেমিকের নাম প্রকাশ করেননি।

সম্পর্কে থাকাকালীন পরিস্থিতি এতটাই বিষাক্ত হয়ে উঠেছিল যে, নারী হওয়ার জন্যও লজ্জাবোধ করতেন অনুপমা। তিনি বলেন, আমি এমন একটি পরিস্থিতিতে ছিলাম, যেখানে অভিনেত্রী হওয়ার কারণে লজ্জাবোধ করতাম। আত্মবিশ্বাসী হওয়ার জন্যও লজ্জা পেতাম। একজন নারী হওয়া ও ঋতুস্রাবের জন্যও নিজেকে নিয়ে লজ্জায় পড়তাম।

এসব মন্তব্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে উদাহরণ টেনে অনুপমা বলেন, পিরিয়ডের যেকোনো দিনই হোক না কেন, যদি ওই ব্যক্তির কোনো ভুলের মুখোমুখি হতাম, তবে সে বলত—তুমি তো পিএমএস (পিরিয়ড শুরুর আগের লক্ষণ)-এ ভুগছ, তোমার পিরিয়ড এখনো শুরু হয়নি। ফলে আমি নিজেকে নিয়ে হীনম্মন্যতায় ভুগতাম।

একসময় অনুপমা ১১ সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখতেন। তবে এই তিক্ত অভিজ্ঞতার পর আর মা হতে চান না তিনি। অনুপমা বলেন, আমি এমন একজন মানুষ ছিলাম, যে ১১টি সন্তান নেওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু আমি এখন সন্তানই চাই না। একজন নারী হওয়ার জন্য এবং আমার সব অর্জনের জন্যও নিজেকে খুব তুচ্ছ মনে হতো।

অনুপমা তাঁর এই অভিজ্ঞতাকে নার্সিসিস্টিক অ্যাবিউজ বা আত্মমুগ্ধতাজনিত মানসিক নির্যাতন হিসেবে উল্লেখ করেছেন। এ ধরনের নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী ম্যাডোনা সেবাস্তিয়ানের একটি ইনস্টাগ্রাম রিল দেখার পর নিজের সঙ্গে মিল পেয়ে তিনি আঁতকে উঠেছিলেন বলেও জানান।

ওই সময়ে মানসিক চাপের কারণে উল্লেখযোগ্য পরিমাণ ওজনও কমে গিয়েছিল অনুপমার। তখন নিজেকে আর স্বাভাবিক মানুষ মনে হতো না, বরং মনে হতো ধীরে ধীরে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলছেন।

সাক্ষাৎকারে অনুপমা প্রেমিকের নাম না বললেও গুঞ্জন রয়েছে, দক্ষিণী সিনেমার অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। গত বছর তাঁদের একটি কথিত ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও দুজনকে একসঙ্গে দেখা গেছে। কয়েক মাস আগে তামিল সিনেমার এক অভিনেতাকে এক অভিনেত্রীর জুতাপেটা করার গুঞ্জনেও তাঁদের নাম জড়ায়।

২০১৫ সালে চলচ্চিত্রে পা রাখা অনুপমা পরমেশ্বরনের এ পর্যন্ত প্রায় দেড় ডজন সিনেমা মুক্তি পেয়েছে। অভিষেক চলচ্চিত্রেই দর্শকপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীর অধিকাংশ সিনেমাই বক্স অফিসে দারুণ সফলতা লাভ করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সম্পর্কের তিক্ততায় মা হওয়ার স্বপ্ন হারালেন অভিনেত্রী অনুপমা

বিস্তারিত কমেন্টে