মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৫৪:৩৫
শিরোনাম
● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স

কুবি রিপোর্টার্স ইউনিটির প্রথম পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি প্রসেনজিত, সাধারণ সম্পাদক হিমু

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:৩৫
শেয়ার: mail
কুবি রিপোর্টার্স ইউনিটির প্রথম পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি প্রসেনজিত, সাধারণ সম্পাদক হিমু

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (কুবিরিইউ) ৯ সদস্যবিশিষ্ট প্রথম পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি প্রসেনজিত দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এনটিভির প্রতিনিধি ফরহাদ হোসাইন হিমু।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন সদ্য সাবেক আহ্বায়ক প্রসেনজিত দাস ও সদস্য সচিব ফরহাদ হোসাইন হিমু। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়েই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি রকি উল হাসান (প্রতিদিনের সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ (দেশকাল নিউজ), অর্থ সম্পাদক মনিরা আক্তার শিলা (এডুকেশন টাইমস), দপ্তর সম্পাদক আল শাহরিয়ার অন্তু (ঢাকা প্রকাশ) এবং তথ্য ও পাঠাগার সম্পাদক প্রীতম কান্তি গোপ (চিটাগং ট্রিবিউন)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সানজানা তালুকদার (বার্তা২৪) ও বাবলু দেব (প্রতিদিনের বাংলা)।

এর আগে ২০২৬ সালের ২০ মে প্রসেনজিত দাসকে আহ্বায়ক ও ফরহাদ হোসাইন হিমুকে সদস্য সচিব করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন হিমু বলেন, সাংবাদিক সংগঠন হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি তিন মাস আগে যাত্রা শুরু করে। এই তিন মাসে সংগঠনের সদস্যরা অত্যন্ত নিষ্ঠার পরিচয় দিয়েছেন। মানসম্মত কাজের মাধ্যমে সংগঠনটি সবার নজর কাড়তে সক্ষম হয়েছে। কার্যক্রমকে আরও গতিশীল করতেই প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হলো। সংগঠনের সাফল্যের ধারা বজায় রাখতে সামনে আরও ভালো কাজ উপহার দিতে হবে।

সভাপতি প্রসেনজিত দাস বলেন, অনেক স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল। আহ্বায়ক কমিটি থেকে এবার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকতার নতুন ধারায় প্রবেশের লক্ষ্যে সংগঠনটি বিকশিত হচ্ছে। নিরপেক্ষ, শিক্ষার্থীবান্ধব এবং উন্নয়নমূলক সাংবাদিকতার চর্চাকে অব্যাহত রাখতে সভাপতি হিসেবে সর্বদা সচেষ্ট থাকব।

উল্লেখ্য, এই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আহ্বায়ক কমিটি গঠনের দিন থেকে অর্থাৎ চলতি বছরের ২০ মে থেকে পরবর্তী এক বছর দায়িত্ব পালন করবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কুবি রিপোর্টার্স ইউনিটির প্রথম পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি প্রসেনজিত, সাধারণ সম্পাদক হিমু

বিস্তারিত কমেন্টে