সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:২০:৪০
শিরোনাম
● পিরোজপুরে যুব উন্নয়নের ১৩১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা ● ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● পিরোজপুরে যুব উন্নয়নের ১৩১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা ● ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে

মাথায় কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া, মুচলেকা নিয়ে ছাড়ল পুলিশ

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:৩১
শেয়ার: mail
মাথায় কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া, মুচলেকা নিয়ে ছাড়ল পুলিশ

মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শটগান নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে জোবায়ের হোসেন বাপ্পী ওরফে হুপ বাপ্পী নামের সাবেক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।

সোমবার বিকেলে পাবনার ঈশ্বরদী পৌর সদরে এ ঘটনা ঘটে। এ সময় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

সাবেক ছাত্রদল নেতা বাপ্পীর দাবি, তাঁকে হত্যার হুমকিদাতাদের এবং মাদক ও সুদের কারবারিদের ওপেন চ্যালেঞ্জ জানাতে তিনি অস্ত্র হাতে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমেছেন।

সোমবার বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত এ ঘটনাকে কেন্দ্র করে ঈশ্বরদী শহর ও থানার প্রধান ফটক এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বাপ্পীর আগ্নেয়াস্ত্র জব্দ করে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেয় পুলিশ।

জোবায়ের হোসেন বাপ্পী ঈশ্বরদী শহরের মশুরিয়াপাড়া মহল্লার আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় বিএনপির একটি অংশের সমর্থক এবং নিজেকে সাবেক ছাত্রদল নেতা বলে দাবি করেন। তবে তিনি কোন পদে ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মাথা ও শরীরে সাদা কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শটগান নিয়ে শহরে বের হন বাপ্পী। এ সময় তাঁর সঙ্গে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুলভ মালিথাসহ কয়েকজন ছিলেন।

বাপ্পীর ভাষ্য, ঈশ্বরদীর কতিপয় সন্ত্রাসী তাঁকে হত্যার হুমকি দিয়েছে। এ কারণে তিনি হুমকিদাতাদের ওপেন চ্যালেঞ্জ জানাতে শহরের কলেজ রোডের বাড়ি থেকে অস্ত্র হাতে মাথায় কাফনের কাপড় বেঁধে জিরো পয়েন্ট রেলগেটে আসেন। সেখান থেকে সন্ধ্যায় থানায় গিয়ে পুলিশকে জানান, হত্যার হুমকির প্রতিবাদে ও ওপেন চ্যালেঞ্জ দিতেই তিনি অস্ত্র নিয়ে প্রকাশ্যে রাস্তায় নেমেছেন।

এদিকে বাপ্পীর থানায় অবস্থানের খবর পেয়ে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি এবং জামায়াত-শিবিরের সমর্থকরা থানার সামনে গিয়ে বিক্ষোভ করেন।

মেহেদী হাসান অভিযোগ করেন, বাপ্পী প্রকাশ্যে অস্ত্র হাতে বকুলের মোড় থেকে রেলগেটে এসে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দিয়েছেন। তিনি বাপ্পীকে গ্রেপ্তার এবং তাঁর অস্ত্রের লাইসেন্স বাতিলের দাবি জানান।

পরে মধ্যরাতে বাপ্পীসহ তাঁর সঙ্গে থাকা পাঁচজনকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, মেহেদী হাসানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তাঁর প্রতিষ্ঠানের ম্যানেজার গোলাম রাব্বী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাপ্পী অস্ত্রের লাইসেন্সের কোনো শর্ত ভঙ্গ করেছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মাথায় কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া, মুচলেকা নিয়ে ছাড়ল পুলিশ

বিস্তারিত কমেন্টে