বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:৪৭:২০
শিরোনাম
● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

ইমরান খানের চোখের অবস্থা প্রায় স্বাভাবিক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:৫৪
শেয়ার: mail
ইমরান খানের চোখের অবস্থা প্রায় স্বাভাবিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের চোখের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তাঁর দৃষ্টিশক্তি ‘প্রায় স্বাভাবিক’ পর্যায়ে এসেছে বলে দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছে আদিয়ালা কারা কর্তৃপক্ষ।

সোমবার (১৭ আগস্ট) পাকিস্তানের সর্বোচ্চ আদালতে এ-সংক্রান্ত একটি বিস্তারিত চিকিৎসাগত প্রতিবেদন জমা দেয় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার প্রশাসন। উন্নত চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের অনুমতি চেয়ে ইমরান খানের করা আবেদনের শুনানির ঠিক আগমুহূর্তে এই প্রতিবেদন দেওয়া হলো।

৭৩ বছর বয়সী ইমরান খান দীর্ঘদিন ধরে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও) নামের চোখের জটিলতায় ভুগছেন। কারা কর্তৃপক্ষের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত জানুয়ারিতে রোগটি শনাক্তের পর থেকেই ইসলামাবাদের পিমস হাসপাতাল ও রাওয়ালপিন্ডির আল-শিফা ট্রাস্ট আই হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাঁর নিয়মিত চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চোখের অবস্থার সন্তোষজনক উন্নতি হয়েছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, কারাবিধি অনুযায়ী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। দিনে তিনবার চিকিৎসকরা তাঁর রক্তচাপ, হৃদস্পন্দন ও রক্তের অক্সিজেন মাত্রা পরীক্ষা করেন। এ ছাড়া প্রতি মঙ্গলবার তাঁদের সাক্ষাতের সুযোগ দেওয়া হয় এবং এ পর্যন্ত তাঁদের ৮৪ বার সাক্ষাৎ হয়েছে। সার্বিক সুস্থতার বিষয় তুলে ধরে ইমরান খানের উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল স্থানান্তরের আবেদন খারিজের আর্জি জানিয়েছে কারা প্রশাসন।

তবে কারা কর্তৃপক্ষের এই দাবি নাকচ করে উদ্বেগ প্রকাশ করেছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা সোহাইল আফ্রিদি। তিনি অভিযোগ করেন, চিকিৎসকদের রিপোর্টে ইমরানের উচ্চ রক্তচাপের প্রমাণ মিললেও তাঁকে পরিবার, ব্যক্তিগত চিকিৎসক কিংবা আইনজীবীদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইমরান খানের চোখের অবস্থা প্রায় স্বাভাবিক

বিস্তারিত কমেন্টে