মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৫৩:০০
শিরোনাম
● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে সাহসী পদক্ষেপ বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:২৫
শেয়ার: mail
সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে সাহসী পদক্ষেপ বললেন ট্রাম্প

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত নতুন ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আঞ্চলিক চুক্তিকে একটি ‘বড়, সাহসী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, “সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান সম্প্রতি পবিত্র মক্কায় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। এটি প্রমাণ করে মধ্যপ্রাচ্য কীভাবে একত্রিত হচ্ছে এবং দেশগুলো শেষ পর্যন্ত কার্যকর উপায়ে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হবে।”

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহর এক প্রতিবেদনে জানানো হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও আঞ্চলিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে গত ৭ আগস্ট ঐতিহাসিক এই ত্রিপক্ষীয় চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় তিনটি দেশ তাদের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সমন্বয়ে একটি কৌশলগত রাজনৈতিক ও সামরিক কর্মকাঠামো গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে।

সামরিক সহযোগিতার অংশ হিসেবে দেশগুলো কমান্ড-পোস্ট ও ফিল্ড মহড়া দিয়ে শুরু করে পরবর্তীতে স্থল, নৌ, বিমান বাহিনী এবং ড্রোন প্রযুক্তির সমন্বয়ে যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে। একই সঙ্গে সংঘাত নিরসনে ত্রিপক্ষীয় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে দেশগুলো। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও প্রতিরক্ষা অংশীদারিত্বে ভারসাম্য আনতেই মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ এই তিন দেশ মক্কা চুক্তিতে আবদ্ধ হলো।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে সাহসী পদক্ষেপ বললেন ট্রাম্প

বিস্তারিত কমেন্টে