শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৫৬:৩০

আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৫২
শেয়ার: mail
আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও সাবেক গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি দাবি করেন, প্রধান বিরোধী দল হয়েই আওয়ামী লীগের সব নেতিবাচক বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত।

রোববার (১৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে জামায়াত-শিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে। কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করার পর তারা আবারও দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পেশিশক্তির মহড়া দিয়েছে।

জামায়াতের সমালোচনা করে তিনি লেখেন, “অতীতে আমরা বিরোধী দলকে সবসময় মজলুম ও বিনয়ী হিসেবে দেখেছি। কিন্তু প্রধান বিরোধী দল হয়েই আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত। এরা ভবিষ্যতে ক্ষমতায় গেলে ভিন্নমতকে ন্যূনতম স্পেস দেবে না।” একই সঙ্গে এদের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে ধন্যবাদ জানান তিনি।

দল হিসেবে জামায়াত ও দলটির সেক্রেটারি জেনারেলের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে রাশেদ খান বলেন, “দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদের পতনে দল হিসেবে জামায়াতের চেয়ে গণঅধিকার পরিষদের অবদান বেশি। জামায়াত যখন আত্মগোপনে ছিল, গণঅধিকার পরিষদ তখন রাজপথে লড়াই করেছে। আজকে তাদের আস্ফালন দেখে মনে হচ্ছে তারাই সব করেছে, তবে ইতিহাস কখনো মুছে ফেলা যায় না।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান

বিস্তারিত কমেন্টে