সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:১৬:২০

পাহাড়ে শিক্ষা প্রসারে মাটিরাঙ্গা সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:০৬
শেয়ার: mail
পাহাড়ে শিক্ষা প্রসারে মাটিরাঙ্গা সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ি এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

রোববার (১৬ আগস্ট) দুপুরে সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের নাইক্যাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি। এছাড়া স্থানীয় একটি অসহায় ও দুস্থ পরিবারকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।

সেনাবাহিনীর এমন মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দুর্গম পাহাড়ের প্রত্যন্ত এলাকায় সেনাবাহিনীর এ ধরনের সহায়তা শিক্ষার মান উন্নয়ন ও প্রসারে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

এ বিষয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি জানান, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আর্তমানবতার সেবায় কাজ করছে সেনাবাহিনী। দুর্গম পাহাড়ি অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা বিস্তার, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জীবনমান উন্নয়নে এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পাহাড়ে শিক্ষা প্রসারে মাটিরাঙ্গা সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

বিস্তারিত কমেন্টে