শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৫০:৫৩

প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী উদ্যোগে দ্রুত বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহদী আমিন

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১:৩৬
শেয়ার: mail
প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী উদ্যোগে দ্রুত বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহদী আমিন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের রায়ে নির্বাচিত বর্তমান সরকারের গণমুখী ও সংস্কারধর্মী নানা উদ্যোগে বাংলাদেশ দ্রুত ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সরকারের গত ১৮০ দিনের অর্জন, সংস্কারমূলক পদক্ষেপ ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে তিনি এ কথা জানান।

মাহদী আমিন বলেন, দেড় দশকের ভঙ্গুর রাষ্ট্রকাঠামো পুনর্গঠন করে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পরিচালিত হচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। দায়িত্ব গ্রহণের প্রথম বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করায় ১৩ লক্ষাধিক কৃষক সরাসরি উপকৃত হয়েছেন। পাশাপাশি নারীদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড বিতরণ, ধর্মীয় প্রধানদের ভাতা প্রদান এবং খাল খননের মতো উদ্যোগগুলো গ্রামীণ অর্থনীতিতে নীরব বিপ্লব ঘটাচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাত প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিগত সরকারের রেখে যাওয়া সংকট কাটাতে বিকল্প উৎস থেকে সাশ্রয়ী জ্বালানি নিশ্চিতে যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শ্রমবাজার প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, চলতি আগস্টের শেষ নাগাদ মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার চালুর সম্ভাবনা রয়েছে, যার মাধ্যমে অন্তত এক লাখ কর্মী নিয়োগের সুযোগ পাবেন।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে মাহদী আমিন স্পষ্ট করেন, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বৈশ্বিক সম্পর্ক বজায় রাখা হচ্ছে। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আইনি প্রক্রিয়ায় ভারত পূর্ণ সহযোগিতা করবে বলে সরকার প্রত্যাশা করে। ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে সরকার ব্যবসা সহজীকরণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অবিরাম কাজ করে যাচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী উদ্যোগে দ্রুত বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহদী আমিন

বিস্তারিত কমেন্টে