শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৪৮:০৩
শিরোনাম
● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম ● সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি ● অপু বিশ্বাসের পাশে কে এই যুবক, তাকে নিয়ে হঠাৎ কেন পোস্ট? ● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম ● সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি ● অপু বিশ্বাসের পাশে কে এই যুবক, তাকে নিয়ে হঠাৎ কেন পোস্ট?

যশোরে ভ্রাম্যমাণ বইমেলা শুরু, ইতিবাচক পরিবর্তনের জন্য বই পড়ার তাগিদ প্রতিমন্ত্রীর

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:০২
শেয়ার: mail
যশোরে ভ্রাম্যমাণ বইমেলা শুরু, ইতিবাচক পরিবর্তনের জন্য বই পড়ার তাগিদ প্রতিমন্ত্রীর

সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং নতুন প্রজন্মকে ডিভাইস-আসক্তি থেকে মুক্ত করতে শিশুদের বই পড়ার অভ্যাসে ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “আমরা অতিমাত্রায় ডিজিটাল ডিভাইস-নির্ভর হয়ে পড়েছি, যা মানসিকভাবে অস্থিরতা বাড়াচ্ছে। এই অস্থিরতা দূর করতে বইয়ের পাতায় ফেরার কোনো বিকল্প নেই।”

শনিবার (১৫ আগস্ট) যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন যশোরের বাস্তবায়নে এবং বিশ্বসাহিত্য কেন্দ্র ও যশোর ইনস্টিটিউটের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম এবং যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউটের কাজের গতি ফিরিয়ে আনতে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এরই মধ্যে ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় তিনি প্রতিষ্ঠানটির মাঠ, ঘূর্ণায়মান মঞ্চ সংস্কার এবং ঐতিহাসিক টাউন ক্লাবের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

যশোরে ভ্রাম্যমাণ বইমেলা শুরু, ইতিবাচক পরিবর্তনের জন্য বই পড়ার তাগিদ প্রতিমন্ত্রীর

বিস্তারিত কমেন্টে