শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৬:৪৯:৫৪

পতাং স্কুলের প্রয়াত তিন গুণীজনের স্মরণে জাতীয় প্রেসক্লাবে দোয়া ও স্মরণসভা

কাল প্রকাশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:৫৫
শেয়ার: mail
পতাং স্কুলের প্রয়াত তিন গুণীজনের স্মরণে জাতীয় প্রেসক্লাবে দোয়া ও স্মরণসভা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পতাং স্কুল এক্স-স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের সাবেক আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মরহুম জাকির হোসেন নান্নু, প্রধান উপদেষ্টা মরহুম এ.বি.এম আজিজুল হক ও উপদেষ্টা মরহুম মো. জাহাঙ্গীর হোসাইনের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ স্মরণসভায় পতাং স্কুলের সাবেক শিক্ষার্থী, সংগঠনের সদস্য এবং বরিশাল সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণ করেন সাবেক সচিব মো. নাসির উদ্দিন খান, ল্যাব এইডের সাবেক জিএম মো. আলমগীর হোসেন, অ্যাডভোকেট নিজামুল হক, আব্দুল বাতেন মাতুব্বর, ডা. হারুন অর রশিদ, ইঞ্জিনিয়ার আতিকুর রশিদ খান, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট বাহাদুর, ইঞ্জিনিয়ার মঞ্জু সিকদার, ইঞ্জিনিয়ার মনিরুল হক, সহকারী সচিব মো. আবুল কালাম সরদার, কাল প্রকাশের সম্পাদক আজিজুল ইসলাম যুবরাজ, বরিশাল সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তহিদুল ইসলাম উজ্জ্বল, কাজী মোকলেছুর রহমান মঈন ও কাজী জসীম উদ্দিনসহ পতাং স্কুল এক্স-স্টুডেন্টস এসোসিয়েশনের সদস্যরা।

পতাং স্কুল বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়ীয়া ইউনিয়নের পতাং গ্রামে অবস্থিত। ঐতিহ্যবাহী পতাং উচ্চ বিদ্যালয়টি ১৯৫২ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি এ অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

স্মরণসভায় বক্তারা প্রয়াত জাকির হোসেন নান্নু, এ.বি.এম আজিজুল হক ও মো. জাহাঙ্গীর হোসাইনের কর্মময় জীবন, সামাজিক অবদান এবং পতাং স্কুল ও প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্মরণ করেন।

এ সময় সাবেক শিক্ষার্থীরা স্কুলজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। দীর্ঘদিনের সহপাঠী ও প্রিয়জনদের হারানোর স্মৃতিচারণ করতে গিয়ে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আলোচনা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পতাং স্কুলের প্রয়াত তিন গুণীজনের স্মরণে জাতীয় প্রেসক্লাবে দোয়া ও স্মরণসভা

বিস্তারিত কমেন্টে