বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৫২:২৪
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:০২
শেয়ার: mail
নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

নতুন এই ১৫ তলা ভবনটি চালুর ফলে নিউরোসায়েন্সেস হাসপাতালের মোট শয্যাসংখ্যা ৫০০ থেকে বেড়ে ১ হাজারে উন্নীত হলো। এতে দেশের স্নায়ুরোগ ও মস্তিষ্কের জটিল সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রাপ্তির পরিসর আরও বিস্তৃত হলো।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত নতুন ভবনটির নিচের তিনতলা বেজমেন্টে সুবিশাল পার্কিং এরিয়া ও সার্ভিস সেকশন রাখা হয়েছে। ওপরের ১২ তলায় রয়েছে ওয়ার্ড, সর্বাধুনিক অপারেশন থিয়েটার কমপ্লেক্স ও পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক ইউনিট। এ ছাড়া সংকটাপন্ন রোগীদের জন্য ভবনটিতে রয়েছে ৪০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড এবং ১১২টি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন।

উল্লেখ্য, দেশে স্নায়ুরোগীদের বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তীতে হাসপাতালটির সেবার পরিধি বাড়াতে এই সম্প্রসারিত নতুন ভবন নির্মাণ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে