সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:২১:০৫
শিরোনাম
● পিরোজপুরে যুব উন্নয়নের ১৩১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা ● ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● পিরোজপুরে যুব উন্নয়নের ১৩১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা ● ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ছাত্রদল সভাপতি রাকিবের আবেগঘন বিদায়ী বার্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:৩৬
শেয়ার: mail
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ছাত্রদল সভাপতি রাকিবের আবেগঘন বিদায়ী বার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর দায়িত্ব পালনের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি টেনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দায়িত্ব পালনকালে সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য দলীয় হাইকমান্ড, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে শীর্ষ পাঁচ নেতাকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদল সভাপতি। এর পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ বার্তাটি প্রকাশ করেন তিনি।

বার্তায় রাকিবুল ইসলাম রাকিব লেখেন, “অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে। দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।” এ ছাড়া তিনি সদ্য বিদায়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দল ও অঙ্গসংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিজের মেয়াদকালের সাফল্য তুলে ধরে তিনি উল্লেখ করেন, ‘রাকিব-নাসির’ কমিটির মূল অর্জন ছিল জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে রাজপথে কার্যকর ভূমিকা পালন করা। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ও মব মোকাবিলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের ধারাবাহিক বুলিং উপেক্ষা করে দলকে ইতিবাচক ধারায় নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন তিনি। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও ইতিবাচক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় তাঁর অঙ্গীকারের কথাও স্মরণ করেন।

দায়িত্ব পালন শেষে নতুন জীবন শুরু করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “ভুলত্রুটির ঊর্ধ্বে কেউ নয়। দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।” একই সঙ্গে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিদায়ী সভাপতি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ছাত্রদল সভাপতি রাকিবের আবেগঘন বিদায়ী বার্তা

বিস্তারিত কমেন্টে