শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৫:৩৯
শিরোনাম
● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের ● ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক ● ভারত থেকে এলো নতুন ১৮টি রেলকোচ ● বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের ● ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক ● ভারত থেকে এলো নতুন ১৮টি রেলকোচ ● বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন

‘তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে টেনে নেওয়া লজ্জাজনক ও শোবিজের অধঃপতন’: নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:২১
শেয়ার: mail
‘তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে টেনে নেওয়া লজ্জাজনক ও শোবিজের অধঃপতন’: নুসরাত ফারিয়া

তুচ্ছ ও সাধারণ বিষয়কে কেন্দ্র করে শিল্পী ও অভিনয়শিল্পীদের কথায় কথায় আদালতে টেনে নেওয়ার প্রবণতাকে অত্যন্ত পীড়াদায়ক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি শাড়িকাণ্ডে অভিনেত্রী তানজিন তিশার আদালতে আত্মসমর্পণ ও জামিন পাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে নুসরাত ফারিয়া লেখেন, “তুচ্ছ সব বিষয় নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা কেবল লজ্জাজনকই নয়, বরং শোবিজ অঙ্গনের জন্য অত্যন্ত পীড়াদায়ক। আমাদের ইন্ডাস্ট্রি যে কতটা ভঙ্গুর, খামখেয়ালি ও হালকা হয়ে পড়েছে, এটি তারই বহিঃপ্রকাশ।”

মতপার্থক্য তৈরি হলেই আইনের আশ্রয় নেওয়া কিংবা জনসমক্ষে হেয় করা কোনো প্রগতিশীলতার লক্ষণ নয় উল্লেখ করে তিনি বলেন, “আমার খুব কষ্ট হয় যখন দেখি সাধারণ মানুষ এগুলোকে সমর্থন দিয়ে বাহবা দেয়। মতপার্থক্য হলেই আদালতে যাওয়া কোনো অগ্রগতি নয়, বরং এটি পেছনের দিকে হাঁটার মানসিকতা। আমাদের ইন্ডাস্ট্রিতে পারস্পরিক বোঝাপড়া, গঠনমূলক আলোচনা ও পরিপক্বতা প্রয়োজন; অপ্রয়োজনীয় আইনি লড়াই বা জনসমক্ষে কাউকে অপমান করা কোনো সমাধান নয়। এটি কোনো অগ্রগতি নয়, চরম অধঃপতন।”

উল্লেখ্য, সম্প্রতি ফ্যাশন হাউজের শাড়ি নিয়ে বিরোধের জেরে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে হয় অভিনেত্রী তানজিন তিশাকে। এর আগে গত বছরের মে মাসে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভাটারা থানার একটি মামলায় আকস্মিক গ্রেপ্তার ও পরে জামিনে মুক্ত হওয়ার তিক্ত অভিজ্ঞতা হয়েছিল নুসরাত ফারিয়ার নিজেরও। সহকর্মীর সাম্প্রতিক এই আইনি টানাপোড়েনে নিজের অতীত অভিজ্ঞতার আলোকেই এমন জোরালো অবস্থান ব্যক্ত করেছেন এ তারকা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

‘তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে টেনে নেওয়া লজ্জাজনক ও শোবিজের অধঃপতন’: নুসরাত ফারিয়া

বিস্তারিত কমেন্টে