বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৩২:০১
শিরোনাম
● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

যুক্তরাজ্যের ক্ল্যাকটন উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী নাইজেল ফারাজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:১৬
শেয়ার: mail
যুক্তরাজ্যের ক্ল্যাকটন উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী নাইজেল ফারাজ

যুক্তরাজ্যের এসেক্সের ক্ল্যাকটন আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন দেশটির কট্টর ডানপন্থী নেতা নাইজেল ফারাজ। প্রত্যাশা অনুযায়ী তাঁর মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাউন্ট বিনফেসকে বড় ব্যবধানে পরাজিত করেছেন তিনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ঘোষিত ফলাফল অনুযায়ী নাইজেল ফারাজ পেয়েছেন ২২ হাজার ২৩৯ ভোট। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা কাউন্ট বিনফেস পেয়েছেন ৯ হাজার ৪৫৫ ভোট।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এই উপনির্বাচনে মোট ৪৪ শতাংশ ভোট পড়েছে। দীর্ঘ ব্যালট পেপারের কারণে ভোট গণনায় কিছুটা বিলম্ব হলেও শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টার পরপরই ক্ল্যাকটন লেজার সেন্টার থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। তবে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এবার এ আসনে কোনো প্রার্থী দেয়নি। ফলে ফারাজ ও বিনফেস অন্যান্য স্বতন্ত্র ও প্রান্তিক দলের প্রার্থীদের পেছনে ফেলে বড় ব্যবধান তৈরি করেন।

ভোট গণনা শেষ হওয়ার আগেই সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়ে নিজের বিজয় নিশ্চিত বলে দাবি করেছিলেন ফারাজ। তবে আনুষ্ঠানিক ফল ঘোষণার সময় তিনি মিলনায়তনে উপস্থিত ছিলেন না। উল্লেখ্য, এই আসনে ফারাজ আগে থেকেই সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাজ্যের ক্ল্যাকটন উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী নাইজেল ফারাজ

বিস্তারিত কমেন্টে