শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৪৬:৩৩

বাথরুম থেকে মার্কিন রিয়ালিটি শো তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:১৩
শেয়ার: mail
বাথরুম থেকে মার্কিন রিয়ালিটি শো তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়ালিটি শো ‘দ্য চ্যালেঞ্জ’–এর তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ নিজ বাসার বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৪৪ বছর।

বৃহস্পতিবার টাইলারের মা জনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

গ্র্যান্ড ফর্কস পুলিশ বিভাগ জানিয়েছে, গত মঙ্গলবার সকালে টাইলারের অ্যাপার্টমেন্টের নিচতলার বাসিন্দারা সিলিং দিয়ে পানি পড়ার অভিযোগ জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে বাথরুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে মৃত্যুর পেছনে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা নাশকতার আলামত পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত ও টক্সিকোলজি রিপোর্টের ফলাফলের অপেক্ষায় রয়েছে তদন্তকারী দল।

উল্লেখ্য, ২০০৬ সালে জনপ্রিয় এমটিভি রিয়ালিটি শো ‘দ্য রিয়েল ওয়ার্ল্ড: কি ওয়েস্ট’–এর মাধ্যমে পর্দায় অভিষেক হয় টাইলারের। সাবেক এই প্রতিভাবান সাঁতারু পরবর্তীতে ‘দ্য চ্যালেঞ্জ’ অনুষ্ঠানের একাধিক সিজনে অংশ নিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান। বিনোদন অঙ্গনের বাইরে তিনি শিক্ষকতা পেশার সঙ্গেও জড়িত ছিলেন। মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগেও মিনিয়াপলিসে ‘দ্য চ্যালেঞ্জ ম্যানিয়া ইভেন্টে’ অংশ নিয়েছিলেন এই তারকা। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাথরুম থেকে মার্কিন রিয়ালিটি শো তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে