রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:০১:৫৬
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করলো মাউশি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:০৫
শেয়ার: mail
সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করলো মাউশি

সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ আড়ম্বরপূর্ণ ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে জরুরি একগুচ্ছ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মাউশির এক চিঠির মাধ্যমে দেশের সকল আঞ্চলিক পরিচালক, মাধ্যমিক শাখার উপ-পরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের এই নির্দেশনা বাস্তবায়নের আদেশ প্রদান করা হয়।

নির্দেশনা ও সভার কার্যবিবরণী থেকে জানা যায়, জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করতে সুনির্দিষ্ট কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল ও এ বি এম আশরাফ উদ্দিন নিজান এবং মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধিকে জাতীয় স্টিয়ারিং কমিটিতে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করা হবে।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) স্থানীয় ভেন্যু কমিটি গঠন করবেন এবং ৪ থেকে ৫টি খেলার মাঠ নির্বাচন করে জরুরি সংস্কারের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন পাঠাবেন। জেলা পর্যায়ের কমিটিতে রেফারি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি অন্তর্ভুক্ত রাখা বাধ্যতামূলক করা হয়েছে। টুর্নামেন্টের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার জন্য ফেসবুক পেজ ও পৃথক মিডিয়া সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আয়োজনের সুবিধার্থে মাউশি মহাপরিচালক ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা করবেন এবং অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফুটবল বিতরণ করবেন। প্রতিযোগিতা পরিচালনার জন্য ৯টি সাধারণ বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে উপজেলায় অর্থ বরাদ্দ দেওয়া হবে, যা বিভিন্ন খাতে ব্যয় করবে উপজেলা প্রশাসন।

৮টি বিভাগীয় পর্যায়ে প্রস্তুতিমূলক সভা ও বর্ণাঢ্য র‍্যালি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য, বরেণ্য ও খ্যাতিমান সাবেক খেলোয়াড় এবং গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করলো মাউশি

বিস্তারিত কমেন্টে