বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:২৭:৪৯
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

প্রথমবার জনপ্রিয় শোর হোস্ট অজয় দেবগন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:০০
শেয়ার: mail
প্রথমবার জনপ্রিয় শোর হোস্ট অজয় দেবগন

দীর্ঘদিন ধরে বলিউডে দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে চলা জনপ্রিয় সুপারস্টার অজয় দেবগন এবার একেবারেই নতুন ভূমিকায় হাজির হতে যাচ্ছেন। ভারতের তুমুল জনপ্রিয় অপরাধভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন মৌসুমে প্রথমবারের মতো সঞ্চালকের (হোস্ট) ভূমিকায় দেখা যাবে তাঁকে।

আগামী ৩১ আগস্ট থেকে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’-এ শুরু হতে যাচ্ছে ‘ক্রাইম পেট্রোল–ক্রাইম কা কারেন্ট সিজন’।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নতুন এই মৌসুমে দেশের সবচেয়ে আলোচিত ও চাঞ্চল্যকর অপরাধমূলক ঘটনাগুলো পর্দায় ফুটিয়ে তোলা হবে। অজয় দেবগনের গুরুগম্ভীর কণ্ঠ ও শক্তিশালী উপস্থাপনায় তুলে ধরা হবে এসব ঘটনার আড়ালের বাস্তবতা এবং প্রতিরোধমূলক নানা বার্তা।

সম্প্রতি প্রকাশিত অনুষ্ঠানটির ফার্স্ট-লুক প্রোমোতে অজয় দেবগনকে দর্শকদের ভয় না পেয়ে সচেতন থাকার পরামর্শ দিতে দেখা যায়। তিনি বলেন, “চারপাশের মানুষ ও যেকোনো পরিস্থিতি সম্পর্কে সবসময় আমাদের সতর্ক থাকতে হবে। পুরো যাত্রায় আমি আপনাদের পাশেই থাকব।”

‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনার দায়িত্ব নেওয়াকে বড় সামাজিক দায়বদ্ধতা হিসেবে দেখছেন অজয়। নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “এই অনুষ্ঠান কেবল অপরাধের রোমহর্ষক ঘটনা তুলে ধরে না, বরং সাধারণ মানুষকে সচেতন করে। বিশেষ করে যাদের আমরা সহজে বিশ্বাস করি এবং আমাদের আশপাশের পরিবেশ নিয়ে সতর্ক থাকার বার্তা দেয় এটি।”

আসন্ন মৌসুম নিয়ে অজয় দেবগন আরও যোগ করেন, “এবার এমন কিছু ঘটনা দেখানো হবে যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। এসব ঘটনার মূল উদ্দেশ্য ভয় দেখানো নয়, বরং কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কীভাবে নিরাপদ থাকতে হয়, সেই শিক্ষা দেওয়া।”

আগামী ৩১ আগস্ট থেকে প্রতি সোমবার রাত ১০টা ৩০ মিনিটে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সনি লিভে সম্প্রচারিত হবে ‘ক্রাইম পেট্রোল–ক্রাইম কা কারেন্ট সিজন’।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

প্রথমবার জনপ্রিয় শোর হোস্ট অজয় দেবগন

বিস্তারিত কমেন্টে