রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:০১:৪২
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

আগামী বছর শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:৩৯
শেয়ার: mail
আগামী বছর শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ

বহুল প্রতীক্ষিত তিস্তা নদী মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকেই শুরু হবে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য নিশ্চিত করা হয়। কমিটির সভাপতি সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সরকারের গত ছয় মাসের কাজের মূল্যায়ন করে পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। সভায় নদীভাঙন রোধে প্রাক-প্রস্তুতি, টেকসই বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণের তাগিদ দেওয়া হয়। পাশাপাশি বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প একনেকের (ECNEC) অনুমোদন লাভ করার বিষয়টি কমিটিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এ ছাড়া বহুল প্রতীক্ষিত গঙ্গা বা ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে ইতিবাচক ও জোরালো আশ্বাস পাওয়া গেছে বলে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের সার্বিক কাজের ওপর একটি সচিত্র প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সভায় জানানো হয়, বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ২০২৬-২০২৭ অর্থবছরে মোট ৭ হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রকল্পগুলোর নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করা, অর্থ বরাদ্দের স্বচ্ছ ও সঠিক ব্যবহার এবং নদী উপকূলীয় মানুষের সেবার মান বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

উক্ত বৈঠকে পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কমিটির সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন, এ. ই. সুলতান মাহমুদ বাবু, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ্ ফরিদ, মুন্সী রফিকুল আলম, মো. ইজ্জত উল্লাহ্, মো. মশিউর রহমান খান এবং মো. অলি উল্লাহ্ বক্তব্য রাখেন ও অংশ নেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং অধীনস্থ সংস্থাসমূহের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

আগামী বছর শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ

বিস্তারিত কমেন্টে