মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৯:৫৭
শিরোনাম
● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয়

রাষ্ট্রপতি নির্বাচনে ৩টি মনোনয়নপত্র জমা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:৫৭
শেয়ার: mail
রাষ্ট্রপতি নির্বাচনে ৩টি মনোনয়নপত্র জমা

আসন্ন দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে (ইসি) মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, জমা পড়া তিনটি মনোনয়নপত্রের মধ্যে একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং বাকি দুটি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের পক্ষে জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

সেই অনুযায়ী গত সপ্তাহে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতির পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাষ্ট্রপতি নির্বাচনে ৩টি মনোনয়নপত্র জমা

বিস্তারিত কমেন্টে