শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৫৬:৩১

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:১০
শেয়ার: mail
১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দুই সপ্তাহব্যাপী সারাদেশে উদযাপিত হতে যাচ্ছে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’। আগামী ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য উৎপাদন, উদ্ভাবনী গবেষণা, প্রযুক্তি প্রসার, প্রশাসনিক দক্ষতা এবং সফল উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদানের জন্য ১৩টি ক্যাটাগরিতে ১৪ জন সেরা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মর্যাদাপূর্ণ ‘জাতীয় মৎস্য পদক’ (স্বর্ণপদক) প্রদান করা হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ সূচনা করবেন এবং পদকপ্রাপ্তদের হাতে জাতীয় মৎস্য পদক তুলে দেবেন।

মন্ত্রী আরও জানান, মৎস্য পক্ষ উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়াও দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দুই সপ্তাহজুড়ে নানা বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সচেতনতামূলক র‍্যালি, মৎস্য মেলা, সফল চাষিদের সংবর্ধনা, উন্নত জাতের মাছের পোনা অবমুক্তকরণ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক চাষাবাদবিষয়ক প্রশিক্ষণ প্রদর্শন।

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদার করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং ইলিশসহ অন্যান্য মৎস্যসম্পদ বিদেশে রপ্তানি বাড়াতে সরকার বহুমুখী উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিস্তারিত কমেন্টে