মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২০:২০
শিরোনাম
● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয়

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:০০
শেয়ার: mail
বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনীত করা হয়েছে। রাষ্ট্রপতি পদে মনোয়ন পাওয়ার পরপরই তিনি বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলটির জাতীয় স্থায়ী কমিটির বিশেষ বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী সাংবাদিকদের বলেন, “আমাদের দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সঙ্গে স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনীত করা হয়েছে। দল থেকে মনোনীত প্রার্থী হওয়ার সাথে সাথে তিনি বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।”

দলের নতুন মহাসচিব কে হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “স্থায়ী কমিটির বৈঠক এখনো চলমান রয়েছে। দলের নতুন মহাসচিব নিয়োগের বিষয়টি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত রয়েছে। তিনি শীর্ষ নেতাদের সঙ্গে মতামত সাপেক্ষে উপযুক্ত সময়ে নতুন দায়িত্বপ্রাপ্তের নাম ঘোষণা করবেন।”

উল্লেখ্য, ২০১১ সালের ২০ মার্চ তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল। পরবর্তীতে ২০১৬ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সফলভাবে দলকে নেতৃত্ব দেওয়ার পর এবার তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির আসনে বসতে যাচ্ছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

বিস্তারিত কমেন্টে