বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৫৩:২৬

নাসিরনগরে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে ৫ দিন অনশনে তরুণী

মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:২৯
শেয়ার: mail
নাসিরনগরে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে ৫ দিন অনশনে তরুণী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে দীর্ঘ পাঁচ দিন ধরে অনশনে বসেছেন লায়লা নামের এক তরুণী।

শনিবার (৮ আগস্ট) থেকে শুরু করে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের প্রবাসী প্রেমিক আমিন খানের বাড়িতে তাঁর এই অনশন অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী লায়লার পরিবারের দাবি, নাসিরনগরের হরিণবেড় গ্রামের কামাল খানের দুবাইপ্রবাসী ছেলে আমিন খানের সঙ্গে প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক লায়লার। প্রেমিক আমিন দেশে থাকাকালে এবং পরবর্তীতে প্রবাসে যাওয়ার পরও বিয়ের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক বজায় রাখেন। তবে সম্প্রতি তিনি হঠাৎ বিয়ে করতে অস্বীকৃতি জানালে বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন লায়লা।

লায়লার বাবা সোহাগ খান জানান, অনশন শুরু করার পর বিষয়টি সুরাহার জন্য স্থানীয় গ্রাম্য মাতব্বররা ছেলের পরিবারকে বিয়ের প্রস্তাব দেন। তারা প্রথমে সম্মতি জানালেও পরে টালবাহানা শুরু করেছে। এর ফলে অনশনরত মেয়ের জীবন নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে।

প্রেমিক আমিনের বড় ভাই আজমল খান অনশনের সত্যতা স্বীকার করে জানান, তাঁর ছোট ভাইয়ের সঙ্গে তরুণীর সম্পর্ক থাকার কথা ঠিক হলেও ছেলে এখন বিয়েতে রাজি হচ্ছেন না। অনশনের সময় তরুণীর হাতে থাকা বিষের বোতলটি স্থানীয় মুরুব্বিরা সরিয়ে নিয়েছেন বলেও তিনি নিশ্চিত করেন।

এ বিষয়ে কয়েক দফায় স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করা হলেও অনড় অবস্থানে রয়েছে ছেলেপক্ষ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নাসিরনগর থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নাসিরনগরে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে ৫ দিন অনশনে তরুণী

বিস্তারিত কমেন্টে