রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জামাল উদ্দিনের নতুন সন্ধ্যাকালীন চেম্বারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় রাঙ্গামাটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হোটেল ইসফা সংলগ্ন ভবনের দ্বিতীয় তলায় এ চেম্বার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহআলম, সাবেক সভাপতি ও ‘সুজন’ রাঙ্গামাটি জেলার সভাপতি অ্যাডভোকেট দীনোনাথ তংচঙ্গ্যা, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট আবু তালেব, সুজন জেলা সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ চৌধুরী, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. মাসুদ পারভেজ এবং জেলা আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি মো. কামাল পাশাসহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক বলেন, “পাহাড়ি অঞ্চলের সাধারণ ও কর্মব্যস্ত মানুষের জন্য নতুন এই সন্ধ্যাকালীন চেম্বার অত্যন্ত ফলপ্রসূ হবে। অ্যাডভোকেট জামাল উদ্দিন সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে মানুষের আইনি সেবা সুনিশ্চিত করবেন বলেই আমাদের বিশ্বাস।”
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহআলম তাঁর শুভেচ্ছা বক্তব্যে জানান, পেশাগত ব্যস্ততার পর সাধারণ মানুষ যাতে দিনের শেষে সহজে আইনগত সুযোগ-সুবিধা ও পরামর্শ পেতে পারেন, এই উদ্যোগ তারই এক অনন্য উদাহরণ।
পরে উপস্থিত অতিথিরা দোয়া ও মোনাজাতের মাধ্যমে অ্যাডভোকেট জামাল উদ্দিনের নতুন চেম্বারের সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু সমৃদ্ধি কামনা করেন।
kalprakash.com/IM