মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৯:৫৭
শিরোনাম
● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয়

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, আজই ঘোষণা হতে পারে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:৩৮
শেয়ার: mail
বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, আজই ঘোষণা হতে পারে

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে চূড়ান্ত নির্বাচিত হয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সবুজ সংকেত পাওয়ার পর আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হচ্ছে।

দলীয় সূত্র জানায়, বিএনপি নীতি-নির্ধারণী নেতাদের সঙ্গে আলোচনার পর দলটির চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুলকেই রাষ্ট্রপ্রধানের পদের জন্য চূড়ান্ত প্রার্থীরূপে বেছে নিয়েছেন। প্রার্থী ঘোষণার আগে আজ সচিবালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রস্তাবক ও সমর্থক নির্ধারণ এবং মনোনয়নপত্রে প্রয়োজনীয় স্বাক্ষর গ্রহণ পর্ব সম্পন্ন করা হয়।

আইনি বাধ্যবাধকতার কারণে ৭৮ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিককে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত লড়াইয়ের পূর্বে এলজিআরডি মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করতে হচ্ছে। সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধিদল প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন। এরপর ইসিতে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করবে দল।

বিএনপির চিফ হুইপ ও ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি জানান, বিরোধী জোট জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী (এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ) মনোনয়ন জমা দেওয়ার পর বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা নির্ধারিত রয়েছে। পরবর্তীতে ২০ আগস্ট জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ৩৪৯ জন সংসদ সদস্যের ভোটগ্রহণের মাধ্যমে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্তভাবে বিজয়ী হলে তাঁকে মন্ত্রিত্বের পাশাপাশি সংসদ সদস্য পদ ও বিএনপির মহাসচিব পদ ছাড়তে হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, আজই ঘোষণা হতে পারে

বিস্তারিত কমেন্টে