শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:৪৬:৫৭
শিরোনাম
● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের ● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের

মনিরামপুরে সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

মামুনুর রশিদ খান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মামুনুর রশিদ খান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:২২
শেয়ার: mail
মনিরামপুরে সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা বাজারে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টায় রোহিতা বাজারে ‘মাতৃছায়া সংস্থা’র নিজস্ব কার্যালয়ে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬’ শিরোনামে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাতৃছায়া সংস্থার নির্বাহী পরিচালক অসিত কুমার পালের সভাপতিত্ব ও পরিচালনায় চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের গাজী মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেদাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিচুর রহমান, রোহিতা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. কবির হোসেন এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী হাতেম আলী মোড়লসহ এলাকার সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

মাতৃছায়া সংস্থার নির্বাহী পরিচালক অসিত কুমার পাল জানান, গ্রামের অসচ্ছল মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই তাদের এ উদ্যোগ। ভবিষ্যতে এমন মানবিক ও সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত রাখা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মনিরামপুরে সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

বিস্তারিত কমেন্টে