শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:২৬:৩০

ইয়েমেনের কৌশলগত আল-মাখা বন্দরে হুথিদের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:৩০
শেয়ার: mail
ইয়েমেনের কৌশলগত আল-মাখা বন্দরে হুথিদের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের কৌশলগত লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মানদেব প্রণালীর নিকটবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘আল-মাখা’ (মোচা) বন্দরে ফের নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র হুথি বিদ্রোহীরা।

বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ইয়েমেনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সাবা টিভি’ তাদের এক সংক্ষিপ্ত জরুরি প্রতিবেদনে জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল-মাখা বন্দরকে লক্ষ্য করে হুথিরা নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে ইয়েমেনের সরকারি বাহিনী আল-মাখা শহরে হুথিদের ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি বিস্ফোরকবাহী ড্রোন হামলা প্রতিহত করার মাত্র একদিনের মাথায় এই নতুন হামলার ঘটনা ঘটল।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ লোহিত সাগরে টানা এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইয়েমেন ও তার আশপাশের সমুদ্রপথে নতুন করে নিরাপত্তা ঝুঁকি ও তীব্র সামরিক উত্তেজনা তৈরি হয়েছে।

(সূত্র: আল জাজিরা)

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইয়েমেনের কৌশলগত আল-মাখা বন্দরে হুথিদের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

বিস্তারিত কমেন্টে