মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫৫:০৮
শিরোনাম
● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:০৬
শেয়ার: mail
তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া—এই তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে আরও কয়েকজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ ও বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্যমতে, কুষ্টিয়ার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে স্থলাভিষিক্ত করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের এসপি সরকার ওমর ফারুককে খুলনা জেলার পুলিশ সুপার এবং সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, গাজীপুরের বিদায়ী পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া খুলনা জেলার বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

বিস্তারিত কমেন্টে