মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২১:৩৮
শিরোনাম
● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয়

রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রক্রিয়া ও সময়সূচি জানালেন ইসি সচিব

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:০০
শেয়ার: mail
রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রক্রিয়া ও সময়সূচি জানালেন ইসি সচিব

আগামী ২০ আগস্ট মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের সময়মতো উপস্থিতি নিশ্চিতকরণ ও সম্ভাব্য দেরি বিবেচনায় ভোটগ্রহণের চূড়ান্ত সময়সীমা বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠক শেষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বিস্তারিত ভোটিং প্রক্রিয়া ব্যাখ্যা করে জানান, সংসদ সদস্যগণ অধিবেশন কক্ষে নিজ নিজ নির্ধারিত আসনেই অবস্থান করবেন এবং নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরাসরি তাঁদের আসনে গিয়ে ব্যালট পেপার পৌঁছে দেবেন। প্রতিটি ব্যালট পেপারে মুড়ি অংশ ও মূল ব্যালট নামে দুটি অংশ থাকবে। মুড়ির অংশে প্রার্থীর ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের ঘর থাকবে। মূল ব্যালটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামের পাশে ফাঁকা স্থানে ভোটার সংসদ সদস্য তাঁর পছন্দের প্রার্থীর নাম লিখে স্বাক্ষর করবেন। ভোটাধিকার সহজ করতে অধিবেশন কক্ষে ৩টি স্বচ্ছ ব্যালট বাক্স স্থাপন করা হবে।

ভোট গণনা ও ফলাফল প্রকাশ সম্পর্কে তিনি বলেন, বিকেল ৫টায় ভোটদান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অধিবেশন কক্ষের ভেতরে সরাসরি ভোট গণনা শুরু হবে। নির্বাচন কমিশনের ৪ থেকে ৫ জনের একটি গণক দল শর্ট আউট শেষে ফলাফল চূড়ান্ত করবে।

মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে বৈধ-বাতিল হিসাব করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধিবেশন কক্ষেই সরাসরি বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করবেন। পরবর্তীতে ইসি সচিবালয় থেকে গেজেট জারি করা হবে। প্রক্রিয়াটির সরাসরি সম্প্রচারসহ সংবাদকর্মীদের সরাসরি পর্যবেক্ষণের বিশেষ ব্যবস্থা থাকবে বলে নিশ্চিত করেন সচিব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রক্রিয়া ও সময়সূচি জানালেন ইসি সচিব

বিস্তারিত কমেন্টে