মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৪৩:৩৬
শিরোনাম
● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:২০
শেয়ার: mail
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার দীর্ঘ প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধ ও রক্তক্ষয়ী সংঘাতের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে দেশটির সাবেক বিতর্কিত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তাঁর ভাই মাহের আল-আসাদ এবং চাচাতো ভাই আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ (সানা)-র বরাতে মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ চাঞ্চল্যকর খবর নিশ্চিত করেছে।

সিরিয়ার নতুন বিচার বিভাগ ও বিশেষ আদালত সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত গণহত্যা, নির্বিচারে রাজনৈতিক বন্দিদের ওপর চরম নির্যাতন এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগসমূহ সুনির্দিষ্টভাবে প্রমাণ হওয়ায় তাঁর অনুপস্থিতিতেই (ইন অ্যাবসেনশিয়া) এই ঐতিহাসিক মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, প্রায় আড়াই দশকের ক্ষমতা আঁকড়ে রাখার পর ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকার নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুত হয়। পতন নিশ্চিত জেনে বাশার আল-আসাদ তাঁর পরিবারসহ মস্কোয় পালিয়ে গিয়ে রাশিয়ায় রাজনৈতিক নির্বাসনে আশ্রয় নেন। সিরিয়ার স্বাধিকারকামী জনগণ ও মানবাধিকার সংগঠনগুলো আদালতের এই মৃত্যুদণ্ডের রায়কে ঐতিহাসিক ও ন্যায়বিচারের রায় হিসেবে বর্ণনা করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

বিস্তারিত কমেন্টে