মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:২১:২৮
শিরোনাম
● সিরিয়াল কিলিংয়ের দায়ে অভিযুক্ত জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য আজ ● বিমান যেন উড়ন্ত চোরাই সোনা ● শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ● সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি ● ৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম নৌযান ● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সিরিয়াল কিলিংয়ের দায়ে অভিযুক্ত জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য আজ ● বিমান যেন উড়ন্ত চোরাই সোনা ● শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ● সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি ● ৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম নৌযান ● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি

খাগড়াছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৪:৪৪
শেয়ার: mail
খাগড়াছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে ঝটিকা অভিযান চালিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৩ বিজিবি)। তবে সীমান্তরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গা-ঢাকা দেওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৯ আগস্ট) আনুমানিক ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) আওতাধীন সীমান্তবর্তী তানাক্কাপাড়া বিওপির একটি ক্ষিপ্র টহল দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, তানাক্কাপাড়া বিওপি থেকে প্রায় ১.৫ কিলোমিটার পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে পানির পয়েন্ট এলাকায় চোরাকারবারিদের গতিবিধি টের পেয়ে ধাওয়া করে বিজিবি। এ সময় বিজিবির কঠোর অবস্থান দেখে চোরাচালানকারীরা গরুগুলো ফেলে সীমান্ত পেরিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন আকারের ১০টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয় টহল দল।

জব্দকৃত ভারতীয় গরুগুলোর আনুমানিক বাজারমূল্য সাড়ে ৭ লাখ টাকা বলে জানা গেছে।

যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, সীমান্ত দিয়ে অবৈধপথে গবাদিপশু চোরাচালানের গোপন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। বিজিবির ধাওয়ায় গরুগুলো ফেলে চোরাকারবারিরা সীমান্ত এলাকায় চম্পট দেয়। আটককৃত গরুগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কাস্টমস ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, পার্বত্য সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান, অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

খাগড়াছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক

বিস্তারিত কমেন্টে