শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | দুপুর ২:২৮:২৬

নাটোরে গরুবাহী ভুটভুটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:২৩
শেয়ার: mail
নাটোরে গরুবাহী ভুটভুটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় বাসের সাথে গরুবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও অন্তত চারজন।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ীরা হলেন— বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর এলাকার আব্দুর রহমান ও আক্কাছ আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে চান্দাইকোনা পশুর হাটের উদ্দেশ্যে যাওয়া একটি গরুবাহী পিকআপ/ভুটভুটির মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। এতে ভুটভুটিতে থাকা এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় থাকা অন্য চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত যান দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward