বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | রাত ৮:১৩:২৬

বেনাপোল-যশোর রোডে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

মো. মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:৪২
শেয়ার: mail
বেনাপোল-যশোর রোডে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বেনাপোল-যশোর মহাসড়কে অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ মো. ফারুক (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৫ আগস্ট) গভীর রাতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

আটককৃত ফারুক কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-যশোর মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় বিজিবি। এ সময় ফারুককে আটক করে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা।

এছাড়া তাঁর ব্যবহৃত ৩৫ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা আলামতের মোট মূল্য ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফারুক স্বীকার করেন যে, ভারত পাচারের উদ্দেশ্যে তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্তের দিকে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক জোরদার করা হয়েছে। আটক চোরাকারবারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে উদ্ধারকৃত আলামতসহ তাঁকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward