মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:১৭:১৪
শিরোনাম
ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে দীর্ঘমেয়াদি ষড়যন্ত্র রয়েছে: ইশরাক হোসেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:৪২
শেয়ার: mail
ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে দীর্ঘমেয়াদি ষড়যন্ত্র রয়েছে: ইশরাক হোসেন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করাকে একটি দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে শাহবাগ জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ উত্থাপন করেন।

ইশরাক হোসেন বলেন, “পতিত স্বৈরাচারী শাসকগোষ্ঠী যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, সেই কালোটাকা দিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করে পেছনের দরজা দিয়ে আবার ফেরার অপচেষ্টা করা হচ্ছে।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “গণহত্যার দায়ে অভিযুক্ত ফ্যাসিস্টরা বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করলে আদালতের রায় অনুযায়ী ফাঁসি কার্যকরের মাধ্যমেই তাদের রাজনৈতিক অধ্যায়ের চূড়ান্ত ইতি টানা হবে।”

নিজের প্রজন্মের পক্ষ থেকে অঙ্গীকার ব্যক্ত করে প্রতিমন্ত্রী আরও বলেন, “আমরা জুলাইয়ের আন্দোলন, আমাদের শহীদ এবং আহত বীর যোদ্ধাদের অবদান ভুলে যাইনি। যতদিন না পর্যন্ত বাংলাদেশে সংঘটিত এই গণহত্যার পূর্ণাঙ্গ বিচার হবে, ততদিন আমাদের সংগ্রাম থামবে না।”

তিনি ঐতিহাসিক পটভূমি স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমরা বীরের জাতি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র অর্জন করেছি, যার প্রতিধ্বনি আমরা ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও দেখতে পেয়েছি।”

গণতান্ত্রিক সরকার ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত সরকারকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করে দেশকে হুমকির মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে রাজপথেই তা প্রতিহত করবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে দীর্ঘমেয়াদি ষড়যন্ত্র রয়েছে: ইশরাক হোসেন

বিস্তারিত কমেন্টে