রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৪:৩১
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

তেজগাঁও কলেজে দুই দিনব্যাপী ‘লাল জুলাই’ উৎসব অনুষ্ঠিত

জান্নাতুন নেছা বুশরা, তেজগাঁও কলেজ প্রতিনিধি
জান্নাতুন নেছা বুশরা, তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:২২
শেয়ার: mail
তেজগাঁও কলেজে দুই দিনব্যাপী ‘লাল জুলাই’ উৎসব অনুষ্ঠিত

‘যে রঙে লেখা ইতিহাস, সে রঙেই আঁকা ক্যানভাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর তেজগাঁও কলেজে দুই দিনব্যাপী ‘লাল জুলাই’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা, গ্রাফিতি অঙ্কন, চিত্র প্রদর্শনী, মোমবাতি প্রজ্বলন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

গত ২ আগস্ট কর্মসূচির প্রথম দিনে শিক্ষার্থীরা ‘জুলাই গ্রাফিতি’ অঙ্কনের পাশাপাশি সন্ধ্যায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন। সোমবার সমাপনী দিনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, আন্দোলনের তাৎপর্য এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানে কারাবন্দী হওয়া তেজগাঁও কলেজের শিক্ষক ও গভর্নিং বডির সদস্য আ জ ম কামাল উদ্দিন, প্রফেশনাল সিএসসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আমিনুল হক, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. এরশাদ আলী রহমান, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আমীর হোসেন এবং বাংলা বিভাগের প্রভাষক মো. কামাল চৌধুরী।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ শিবিরের সভাপতি নাজমুল হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আসিফ হোসাইন, ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ হোসেন জিহাদ, তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতুন্নেছা বুশরা, ‘আলোর পাঠ’-এর আদনান ইসলাম রাতুল, ‘ইনকিলাব মঞ্চ’-এর সাদিকুল ইসলাম সাব্বির, ‘গ্রীন ভয়েস’-এর সভাপতি এহসানুল হক হৃদয় এবং ‘তাদের পাশে আমরা’ সংগঠনের সহসভাপতি ফজরুল আমিন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত সাংবাদিক ইসমাইল সরদার এবং আহত শিক্ষার্থী এস এম আলবার অর্ক তাঁদের আন্দোলনের অভিজ্ঞতা ও দিনগুলোর স্মৃতিকথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন এবং বিশেষ অতিথি হিসেবে গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (প্রশাসনিক) মো. নুর নবী আল মাহমুদ ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (একাডেমিক) মোহাম্মদ রফিকুল আলমের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তাঁরা কেউই উপস্থিত হননি। আয়োজকদের দাবি, অফিসিয়াল কারণ দেখিয়ে তাঁরা শেষ মুহূর্তে অংশ নেওয়া থেকে বিরত থাকেন।

জুলাই অভ্যুত্থানের মতো একটি জাতীয় ও গুরুত্বপূর্ণ কর্মসূচিতে কলেজ প্রশাসনের শীর্ষ কর্তাদের এমন অনুপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

দুই দিনব্যাপী এ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদের পক্ষ থেকে সমন্বয়কের দায়িত্ব পালন করেন সাখাওয়াত ফারহান, রাফসানুল হক কল্লন, মুহাম্মদ নিয়াজ মিয়া, মেসুত হিমেল, মুরসালিন খান, সোয়েব আহম্মেদ সিয়াম, ইনতেখান হোসেন রাফি, এস এ সাইম, ফারদিন ও তাবাসসুম। কর্মসূচির সমাপনীতে ছাত্রসমাজ সব ধরনের বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজে দুই দিনব্যাপী ‘লাল জুলাই’ উৎসব অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে