সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৩৫:০১

ডেঙ্গু দমনে নামছে পিরোজপুর জেলা প্রশাসন, মশার উৎস ধ্বংসে কড়া বার্তা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৮:৫৯
শেয়ার: mail
ডেঙ্গু দমনে নামছে পিরোজপুর জেলা প্রশাসন, মশার উৎস ধ্বংসে কড়া বার্তা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মৌসুমি ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় এবার মাঠপর্যায়ে সমন্বিত অভিযানে নামছে পিরোজপুর জেলা প্রশাসন। ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি উদ্যোগই নয়, সাধারণ জনগণকে সরাসরি সম্পৃক্ত করে মশার প্রজননস্থল ধ্বংসের ওপর জোর দেওয়া হচ্ছে।

রোববার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষ শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা (RCCE) সংক্রান্ত এক জরুরি সমন্বয় সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; সচেতনতার কোনো বিকল্প নেই। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি দপ্তরে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার না করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা অসম্ভব। তিনি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি তরুণ প্রজন্মকে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

সভায় স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য অফিস এবং গণমাধ্যমকর্মীরা ডেঙ্গু পরিস্থিতির সার্বিক ঝুঁকি নিয়ে মতামত তুলে ধরেন।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, এখন থেকে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও আবাসিক এলাকায় মশার লার্ভা ধ্বংসে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রম জোরদার করা হবে।

সমন্বয় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward